মহেশখালীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার


কক্সবাজারের মহেশখালীতে দুটি বন্দুক ও তিন রাউন্ড গুলিসহ মঈন উদ্দীন প্রকাশ বদাইয়া (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় মাতারবাড়ীর মগডেইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী মঈন উদ্দীন প্রকাশ বদাইয়া মাতারবাড়ী মাইজ পাড়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী।

তিনি বলেন, মাতারবাড়ি মগডেইল এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মঈন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা-ডাকাতিসহ ডজনখানেক মামলা রয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.