বহদ্দারহাটে বাসে আগুন
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে বহদ্দারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, বহদ্দার হাট এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন তিনি।