মনোনয়ন ফরম কিনলেন শেখ হাসিনা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য একটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহ করার আগে সব বুথই ঘুরে ঘুরে দেখেন শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।