মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২


চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও চার জন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের সুফিয়া রোড় এলাকার চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পিকআপ ভ্যান চালক মিরসরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ড তালবাড়িয়া গ্রামের হাজি বাড়ির শহিদুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (৪৫) ও একই এলাকার হিঞ্জু মিকারের বাড়ির বখতেয়ার খানের ছেলে ভ্যান চালক মোহাম্মদ ফরিদ (৪২)।

আহতরা হলেন, মিজানুর রহমান (৪০) ও শহিদুল ইসলাম (৩৮)। অন্যদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। তাদের আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদশীসূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড় এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাছ বোঝায় করা  পিকআপ ভ্যান ও কাজী বেকারির পণ্য বহন করা একটি রিকশা ভ্যানকে দ্রুত গতির একটি কাভার্ডভ্যান চট্টগ্রামমুখী লেনে ধাক্কা দেয়। এসময় রিকশা ভ্যান ও পিকআপ দুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। আহত হয় অন্তত আরো চারজন তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকার বলেন, সুফিয়া রোড় এলাকায় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ ও ভ্যান গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় । কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনা মামলার প্রক্রিয়া চলছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.