মাটিরাঙ্গায় কুকুরের কামড়ে আহত ১৪


খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় কুকুরের কামড়ে ১৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মাটিরাঙ্গা বাজার ও আশেপাশের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে হঠাৎ একটি কুকুর রাস্তায় বের হওয়া মানুষকে কামড়াতে শুরু করে। সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জনকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আর গুরুতর আহত দুইজন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আহতরা হলেন- মাটিরাঙা পৌরসভার ডাক্তার পাড়ার আবাদুস ছোবহান, ভূঁইয়াপাড়ার মো. ওমর ফারুক, নতুন পাড়ার নান্নু ত্রিপুরা, হাসপাতালপাড়ার রাখাল চন্দ্র দে, মংতু চৌধুরী পাড়ার ইকবাল, রসুলপুরের আবুল কাশেম, ইসলাম নগরের রমজান আলী, নবীনগরের আবুল কালাম আযাদ, চরপাড়ার জগদীশ চন্দ্র পাল, মমতা রানী, বলিটিলার হাবিল মিয়া ও মানিকছড়ির রাদাম মারমা।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ আবুল হাসনাত বলেন, কুকুরের কামড়ে ১৪ জন আহত হয়েছেন। তবে আহত ১২ জন স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিয়েছেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.