কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে কালুরঘাট সেতুর পশ্চিম পারে ফেরির দক্ষিণ পাশে নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে কর্ণফুলী নদীর কালুরঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরনে কালো প্যান্ট, গায়ে হলুদ রঙের শার্ট ও মুখে কালো দাড়ি আছে।

কালুরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হৃদয় মাহমুদ লিটন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার সময় যতটুকু জানা যায় ব্যক্তিটি সনাতন ধর্মলম্বী। নিহতের গায়ে কোথাও আঘাতে চিহ্ন নেই। তবে এটি হত্যা কিনা তা আপাতত বলতে পারছি না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) পাঠিয়েছি। রিপোর্ট পেলে বাকিটা বলা যাবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.