চট্টগ্রামে জাল নোটসহ গ্রেপ্তার এক


চট্টগ্রাম নগরীর বায়েজিদে ৮০ হাজার টাকার জাল নোটসহ দিদারুল আলম (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

রোববার (২২ অক্টোবর) দিবাগত রাতে বায়েজিদ বোস্তামী থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দিদারুল আলম নগরের ইপিজেড থানার দক্ষিণ হালিশহর এলাকার বাসিন্দা। তার বাবার নাম বজল আহম্মেদ।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার জানান, শারদীয় দুর্গাপূজার সময় মানুষের ক্রয়-বিক্রয় বৃদ্ধি পাওয়ার সুযোগে প্রতারকদের প্রস্তুতকৃত জাল টাকাগুলো আসল টাকা হিসেবে চালিয়ে দিয়ে অতিরিক্ত মুনাফা অর্জনই ছিলো চক্রটির মূল লক্ষ্য। রোববার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.