কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১২


কক্সবাজারের নুনিয়ারছাড়ায় মাছ ধরার ট্রলারে গ্যাসের সিলিন্ডার বিষ্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে নুনিয়াছড়া ৬নং ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের ভেতর তিনজনের পরিচয় জানা গেছে, তারা হলেন- নৌকার মাঝি দুলাল (৩৭), শফিক (২৭), দিল আহমেদ (৩৪)। তবে তাৎক্ষণিকভাবে বাকি ৮ জনের নাম পরিচয় পাওয়া যায়নি।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশিকুর রহমান বলেন, দগ্ধ ১২ জনের মধ্যে ১০ জনের শরীর ৭০-৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর ৩০-৪০ শতাংশ পুড়ে যাওয়া দুইজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ৬নং ঘাটের সেলিস বহদ্দারের মালিকানাধীন ‘এফবি লাকি’ ট্রলারটি বৃহস্পতিবার মাছ ধরে কূলে ফিরে আসে। পরে শুক্রবার সকালে জেলেরা রান্নার জন্য গ্যাস সিলিন্ডার লাগাতে গেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ জন দগ্ধ হয়েছেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.