নিখোঁজের ২ দিন পর কর্ণফুলীতে মিললো স্কুলছাত্রের মরদেহ


নিখোঁজের দু’দিন পর কর্ণফুলী নদী থেকে অদ্রিপ অহন সায়ান (১৩) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরের দিকে কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। বিকেল সায়ানের লাশ শনাক্ত করে নিহতের বাবা বিশ্বজিৎ দাশ।

সায়ান নগরের হাজী মুহাম্মদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। গত ২৯ আগস্ট দুপুরে স্কুলের সামনে থেকে নিখোঁজ হয়। সে আনোয়ারা উপজেলার বারখাইন পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক নেলী দেবীর ছেলে। তাঁর নানার বাড়ি উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা গ্রামে।

পুলিশ জানায়, সায়ান বাকলিয়া থানার পশ্চিম বাকলিয়া কেডিএস গলিতে পরিবারের সাথে বসবাস করতো। গত মঙ্গলবার দুপুর থেকে সায়ান নিঁখোজ ছিল। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে ওইদিন বিকেলে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সায়ানের পরিবার। বৃহস্পতিবার ৩১ আগস্ট বেলা ২টায় অভয়মিত্র ঘাট এলাকা থেকে সায়ানের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।

সদরঘাট নৌ পুলিশ এর ডিউটি অফিসার এএসআই ইব্রাহিম বলেন, ‘আজকে নিখোঁজ এক ছাত্রের লাশ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি চমেকের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.