জাতীয় শোক দিবসে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা
সম্মিলিত সামাজিক আন্দোলন চট্টগ্রামের নেতৃবৃন্দ বলেছেন- জাতির জনক বঙ্গবন্ধুকে ১৯৭৫ এর ১৫ ই আগষ্ট হত্যার মধ্যে দিয়ে এদেশে হত্যার রাজনীতি শুরু হয়। ফলে এদেশ রাজনীতি ও অর্থনীতি পিছিয়ে যায় এবং দেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠে। ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে স্বাধীনতার স্বপক্ষ শক্তি ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যার বিচার এবং পরবর্তীতে যুদ্ধ পরাধীদের বিচারের মধ্যে দিয়ে বিচারহীনতার সংস্কৃতি দূর হয়ে যায়।
মঙ্গলবার (১৫ই আগষ্ট) সকাল ১১ টায় আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম মহানগরের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দরা এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি এডভোকেট তুষার হাজারীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এড.কানুরাম শর্মা, উত্তর জেলার সভাপতি অধ্যাপক স্বরুপানন্দ রায়, দক্ষিণ জেলার সভাপতি সুভাষ আইস, কেন্দ্রীয় কমিটির সদস্য অজিত দাশ, মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি কিরন শর্মা, প্রকৌশলী প্রদীপ কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক হামিদ হোসাইন, সদস্য তাছিন রাজ্জাক ও মো. রাসেল।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন সংগঠনের নেতৃবৃন্দরা।