জাতীয় শোক দিবসে বাকলিয়া দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৫ ই আগষ্ট উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) বাদে জোহর নগরীর পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও ৩ নং ইউনিট আওয়ামী লীগের উদ্যােগে মদিনা মসজিদে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় মুসল্লী ও সাধারণ পথচারীদের মাঝে তবারুক বিতরণ করেন নেতৃবৃন্দরা।
এতে উপস্থিত ছিলেন, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব মোঃ ইউনুছ কোম্পানি, সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, আবদুল জব্বার খন্দকার, খায়রুল বসর বাসেক, অধ্যাপক মোঃ সোলাইমান হোসেন রাজু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ ইকবাল হোসেন, সাগর আলী, ৩নং ইউনিটের সভাপতি সরোয়ার আলম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম রানা, ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ আমজাদ, চকবাজার থানা ছাত্রলীগের সহ সভাপতি জসিম উদ্দিন তানভীর সহ ওয়ার্ড আওয়ামী লীগ, ইউনিট আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসের ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকান্ড কালিমালিপ্ত বেদনাবিধুর শোকের দিন। কারণ এই দিনে আমরা হারিয়েছি মহান নেতাকে। তবে ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্থান রয়েছে বাংলাদেশের মানুষের হৃদয়ে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন সত্তা, তিনি ছিলেন জাতির স্বপ্নদ্রষ্টা ও মহান স্বাধীনতার রূপকার। ৪৭ এর পর থেকে জনগণের অধিকার আদায়ের সব আন্দোলনেই শেখ মুজিবুর রহমান ছিলেন সোচ্চার। ৭১ এর ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল এই দেশের আপামর মানুষ।
সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রিয়াজ বলেন, জাতির দুর্ভাগ্য যে, আমরা এ মহান নেতাকে হারিয়েছি কিছু স্বার্থন্বেষী ও বিপথগামী বিশ্বাসঘাতকদের কারণে। আমাদের উচিৎ মহান এ ব্যক্তিত্বকে কোনো রাজনৈতিক স্বার্থে বিভক্ত না করে শ্রদ্ধাভরে তার দেশপ্রেমকে স্মরণ করা।
পরে মিলাদ ও দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট এ শাহাদাত বরণকারীদের বিদেহী আত্মার মাগফেরাত, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।