সীতাকুণ্ডে ৫০ কেজি গাঁজাসহ আটক ২


চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব–৭।

শনিবার রাতে পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো.ইকবাল হোসেন (১৯) ও মো.ইমরান হোসেন (২৪)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, মাদক ব্যবসায়ীরা একটি পিকআপযোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী থেকে চট্টগ্রামের দিকে আসার গোপন সংবাদ ভিত্তিতে শনিবার রাত পৌনে বারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হয়। এ সময় সন্দেহজনক একটি পিকআপকে থামানোর সংকেত দিলে পিকআপটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মো. ইকবাল হোসেন ও মো. ইমরান হোসেনকে আটক করা হয়। এসময় পিকআপের পিছনে লুকিয়ে রাখা ২টি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.