টাইগারদের এশিয়া কাপের দল ঘোষণা
আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ ওপেনার তানজীব হোসেন তামিম। তবে দলে জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের।
শনিবার (১২ আগস্ট) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এ সময় তার সঙ্গে ছিলেন আরও দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আবদুর রাজ্জাক।
বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজীব হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও নাঈম শেখ।