শেখ হাসিনার কারাবন্দি দিবসে স্বেচ্ছাসেবক লীগের দোয়া ও মিলাদ মাহফিল


আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার (১৬ জুলাই) চট্টগ্রাম নগরীর গরীবুল্লাহ শাহ মাজারে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এড. তসলিম উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আর্চায্য।

দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফারুক আমজাদ খান এবং সম্মানীত অথিতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনিবাহী সদস্য ও মধ্যপ্রাচ্যের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত একেএম আজগার আলী।

মিলাদ ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধুর দুই কন্যা ও তাদের পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত এবং ১৫ আগষ্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.