নতুন পাইপলাইন স্থাপন প্রকল্প বাস্তবায়িত হলে পানির সমস্যা থাকবে না: নোমান আল মাহমুদ


চট্টগ্রাম নগরীর ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে ঘাসিয়ার পাড়া মহল্লায় দীর্ঘদিনের পানির সমস্যা নিরসনের লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসার অধীনে ফুলতলা কে বি আমান আলী রোড থেকে হাজী আরবান আলী সড়কে পাইপলাইন স্থাপিত হবে।

আজ (১৭ জুলাই) সোমবার নতুন পাইপলাইন শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ।

এ সময় তিনি বলেন, চট্টগ্রাম ওয়াসার মড-৩ এর অধীনে নতুন পাইপলাইন স্থাপন প্রকল্প বাস্তবায়িত হলে এই এলাকায় আর কোন পানির সমস্যা থাকবে না চট্টগ্রাম ওয়াসা শতভাগ নাগরিক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে তার সুফল পাওয়ার জন্য সবাইকে সচেতন ও সীমিত আকারে পানি ব্যবহার এবং পানি সাশ্রয় করতে সবার প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার প্রকৌশলী রানা চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা মনজুর হোসেন, মোঃ হুমায়ুন কবির, কাবেদুর রহমান কচি, মহল্লা কমিটির সভাপতি মিজানুর রহমান সুমন, সাধারণ সম্পাদক এম এ নাসের, আসাব উদ্দিন, আবু তাহের দুলাল, কামরুল হুদা, মোহাম্মদ এনাম, জাহিদুল ইসলাম প্রমুখ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.