চকরিয়ায় ওষুধ কোম্পানীর মাঠকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার


কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ থেকে মো. এরশাদ (৩০) নামে এক ওষুধ কোম্পানীর মাঠকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ জুলাই) রাত আনুমানিক ১০ টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম গেইটের ভেতরে চুরি দিয়ে জবাই করে এরশাদকে হত্যা করা হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

নিহত এরশাদের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর থানায় বলে নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় আশিক বিল্লাহ (৩৫) নামের একই কোম্পানির বিক্রয় প্রতিনিধি (এম আর) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল জব্বার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ থেকে ওষুধ কোম্পানির এক প্রতিনিধির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল তৈরি পূর্বক মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.