বাঁশখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল বৃদ্ধের


চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজিচালিত অটোরিকশা উল্টে শফিউল আলম জিহাদী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় শিশুসহ আরও দুইজন আহত হয়েছে।

শনিবার (১৫ জুলাই) সকাল ১০টায় বৈলছড়ি ইউনিয়ন চেচুরিয়া প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিউল আলম জিহাদী পেকুয়া উপজেলার সদর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল হুদার ছেলে।

আহতরা হলো- বৈলছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেচুরিয়া গ্রামের নাছির আহমদের মেয়ে মারুফা আকতার (১০) ও সরল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জালিয়াঘাটার লাতু মিয়ার ছেলে ফোরকান (৩০)।

জানা যায়, দৌড়ে রাস্তা পার হওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এসময় যাত্রী শফিউল আলম জিহাদী ঘটনাস্থলেই মারা যান। আহত শিশু ও অটোরিকশার আরেক যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া যাওয়া হয়।

বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় শফিউল আলম নামের একজন বৃদ্ধ মারা গেছেন। আহত দুইজন চিকিৎসাধীন। অটোরিকশাটি জব্দ করা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.