চান্দগাঁওয়ে ৫ জুয়াড়ি গ্রেপ্তার


চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় জুয়ার আসর থেকে পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়ার তাস ও নগদ টাকা জব্দ করা হয়।

সোমবার (১৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে মোহরা কেডিএম সংলগ্ন আনোয়ার কলোনি থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জাহাঙ্গীর (২১), নুর কামাল (২২), ইকবাল হোসেন (২৮), মো. রফিক (২৪) এবং নেজাম উদ্দিন (২৬)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম বলেন, সোমবার রাতে মোহরা এলাকা থেকে ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। তাদের সিএমপি অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.