আগ্রাবাদে আমেরিকান হাসপাতাল এলাকায় অভিযান, ৬ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ


চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে আমেরিকান হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে ৬ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সেই সঙ্গে জরিমানা আদায় করা হয়েছে ৬০ হাজার টাকা।

সোমবার (১৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় চর্ম ও সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে (আমেরিকান হাসপাতাল) অনিয়মের অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালায় জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রাম।

অভিযানে হাসপাতাল গেটের সামনের মা ফার্মেসি, মা মেডিকেয়ার এবং স্বাগতা ফার্মেসি থেকে চীন, ভারত সহ বিভিন্ন দেশের প্রায় ৬ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, অভিযানে কয়েকজন রোগীর প্রেসক্রিপশন যাচাই করা হয়েছে। এসময় অননুমোদিত ওষুধ লেখার বিষয়ে সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সুলতানুল আরেফীন বলেন, এ ওষুধ গুলো ড্রাগ এডমিনিস্ট্রেশন এর নিবন্ধিত নয়। এগুলো কোন ফার্মেসিতে বিক্রি করা যাবে না এবং কোন ডাক্তার এগুলো প্রেসক্রিপশন করতে পারবে না। কিন্তু এই সরকারি হাসপাতালের ডাক্তাররা কেন এটি প্রেসক্রিপশন করছেন সেটি আমি বলতে পারব না।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.