পতেঙ্গায় সাগরে নোঙর করা লাইটার জাহাজে আগুন, আহত ৩
চট্টগ্রামের পতেঙ্গায় সাগরে নোঙর করা লাইটার জাহাজে অগ্নিকাণ্ডে তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মহুরি-২ জাহাজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিকট শব্দে বিস্ফোরণের পরই জাহাজটিতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পাশাপাশি জলযান কান্ডারি-৮ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ইপিজেড থানার ওসি মো. আব্দুল করিম বলেন, আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।