চমেক হাসপাতাল থেকে ওষুধ চুরি, অফিস সহায়ক গ্রেপ্তার


চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সরকারি ওষুধ চুরির অভিযোগে রতন দত্ত (৫৮) নামে এক অফিস সহায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রতন দত্ত সাতকানিয়ার বাজালিয়া এলাকার মৃত বেণীমাধব দত্তের ছেলে। সে ৩৩ নম্বর গাইনি ওয়ার্ডের অফিস সহায়ক।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সকালে ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে ওষুধ চুরি করার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে ওই ওয়ার্ডের অফিস সহায়ক রতন দত্তকে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.