নোমানের জয়ের প্রত্যাশায় প্রচার প্রচারণায় সমর্থকরা
চট্টগ্রাম–৮ আসনের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদের জয়ের প্রত্যাশায় প্রচার প্রচারণায় মাঠে নেমেছেন সমর্থকরা।
গতকাল বিকেলে চান্দগাঁও এলাকার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের নিয়ে প্রচারণা শুরু করেন পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্জ্ব মোঃ ইউনুস কোম্পানী।
এসময় উপস্থিত ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্জ্ব মোঃ ইউনুস কোম্পানী বলেন, এই উপ নির্বাচনে আমাদের দলীয় প্রার্থীকে নির্বাচিত করার জন্য নেতা কর্মীরা কাজ করতে হবে। আশা করি এই আসনে প্রয়াত দুজন সংসদ সদস্য কালুরঘাট সেতু বাস্তবায়নসহ যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তা আমরা বাস্তবায়ন করতে পারবো।
এসময় উপস্থিত ছিলেন, ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুল জব্বার খন্দকার, অধ্যাপক মোঃ সোলাইমান হোসেন রাজু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ ইকবাল হোসেন, সাগর আলী,সাহেদুল আলম সাহেদ, ডাঃ শেখ ইমরান, ১নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন,সাংগঠনিক সম্পাদক মোঃ শমসের ফরহাদ, ২নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ জিয়াউর রহমান, ৩নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা, মোঃ আবুল বশর, জামাল উদ্দিন, চকবাজার থানা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন, মোঃ কায়ূম, মোঃ সাকিব ও মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।