টেকনাফে মাদক ও অস্ত্র ব্যবসায়ী আটক


কক্সবাজারের টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আব্দুর রহিম ওরফে মেজর (৩৪) নামে একজনকে আটক করেছে র‍্যাব। 

তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালিয়া পাড়ার বাসিন্দা। তার নামে একাধিক মাদক, অস্ত্র ও হত্যা মামলা রয়েছে।

শুক্রবার (৮ জুলাই) রাত ৯ টায় বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মঞ্জুর মেহেদী ইসলাম সরকার।

তিনি জানান, বৃহস্পতিবার মধ্যরাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী স্টেশনের অ্যাড. শাহ আলম মার্কেটের সামনে অপরাধ সংঘটনের জন্য জনৈক ব্যক্তি সশস্ত্র অবস্থায় করছে খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়।

এতে ঘটনাস্থলে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করা হয়। পরে আটক ব্যক্তির হেফাজতে থাকা একটি বস্তা থেকে ১ টি বিদেশি পিস্তল, ৩ টি দেশীয় তৈরি বন্দুক ও ৪ টি গুলি উদ্ধার করা হয়।

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, আটক আব্দুর রহিম একজন চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও হত্যাসহ নানা অভিযোগে ৬ টির বেশি মামলা রয়েছে।’

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান মেজর মঞ্জুর মেহেদী ইসলাম।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.