ঊষা নারী উন্নয়ন সংস্থার কমিটিতে শাহানা আক্তার শিলা সভানেত্রী, আরমিনা হক পুষ্পা সাঃ সম্পাদক


নিজস্ব প্রতিবেদক : সমাজের অনগ্রসর নারী ও শিশুদের কল্যাণে নারী সংগঠন ” ঊষা নারী উন্নয়ন সংস্থা’র ” বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ জুলাই) সকাল ১১ টায় সংগঠনের নিজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নাসরিন সুলতানার সভাপতিত্বে, রোকেয়া আক্তারের সঞ্চালনায় সভায়  আলোচনায় অংশ গ্রহণ করেন ইয়াছিন মনজু, জেসমিন ইসলাম ও আনজুমান আরা বেগম।

 

এসময় সভায় পূর্বোক্ত কমিটির বিভিন্ন কর্মকান্ডের উপর পর্যালোচনা করে বক্তারা বলেন, সমাজের অনগ্রসর নারী ও শিশুদের কল্যাণে গৃহিত কর্মসুচীগুলো বাস্তবায়নে অতীতের মতো সবাইকে এগিয়ে আসতে হবে ।সভায় উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে কিছু বিষয়ে সংস্কার, সংশোধনী বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় পূর্বের সিদ্ধান্তনুসারে নির্বাচন কমিশনার মনোয়ারা পারভিন ও ওয়াহিদ হাসান এর মাধ্যমে পরিচালিত সংগঠনের সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২২ থেকে ২০২৫ পর্যন্ত মোট তিন বছরের জন্যে কার্য়করি কমিটির নতুন সভানেত্রী শাহানা আক্তার শিলা এবং আরমিনা হক পুষ্পা’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে  সহসভানেত্রী আনজুমান আরা, কোষাধক্ষ আফরোজা আক্তার রিতু, সাংগঠনিক সম্পাদক আফরোজা সুলতানা পুর্ণিমা, প্রচার সম্পাদক কান্তা ইসলাম মিনু, দপ্তর সম্পাদক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন, এবং রোকেয়া বেগম ও নাসনিয়া ফাতেমাকে নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়। 

 

এসময় নতুন কমিটির নেতৃবৃন্দদের স্বাগত জানিয়ে আগামী ১ বছরের নবকর্ম পরিকল্পনা কাজ করার সংকল্প করে এখন থেকে সংগঠনের প্রধান কার্যালয় আগ্রাবাদস্থ  চৌমুহনী এলাকার এ কে টাওয়ার ৫ তলা, ২২৫ শেখ মুজিব রোড চট্টগ্রাম থেকে পরিচালিত হবে এবং ঈদের পর সংগঠনের পক্ষ থেকে দুস্থ ও অসহায় নারীদের সাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ, নানান বিষয়ে প্রশিক্ষণ প্রদান ও বৃক্ষরোপণ কর্মসুচী পালন করার সিদ্ধান্ত গৃহিত হয়।

 


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.