পশ্চিম বাকলিয়ায় আব্দুল মন্নানের অকাল মৃত্যুতে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত


চট্টগ্রাম নগরীর পশ্চিম বাকলিয়া ডিসি রোডস্থ ভরা পুকুর পাড় এলাকার বাসিন্দা লালদীঘি পাড় কার মাইক্রোবাস মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও পশ্চিম বাকলিয়া সমাজ উন্নয়ন কমিটির সদস্য মরহুম আলহাজ্ব মোঃ আব্দুল মান্নানের অকাল মৃত্যুতে পশ্চিম বাকলিয়া এলাকাবাসীর উদ্যোগে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যায় ভরা পুকুর পাড়স্থ রহিম ভবনে এ দোয়া মাহফিল ও শোক সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি, নতুন পাড়া সমাজ কমিটির সভাপতি ও মদিনা মসজিদের সম্মানিত মতোয়াল্লী আলহাজ্জ্ব সাহাবউদ্দীন আহমেদ চৌধুরী।

চকবাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জি. এম তাওসীফের সঞ্চালনায়, পশ্চিম বাকলিয়া সমাজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও চকবাজার থানা আওয়ামী লীগের সহ – সভাপতি সিরাজুর রহমানের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক আব্দুস সবুর, আলহাজ্ব গোলাম কিবরিয়া, হাজী আবু তাহের, ইউনুছ মিয়া, ছৈয়দুর রহমান, আব্দুল কাদের, পশ্চিম বাক বলিয়া ৩ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি সরোয়ার আলম ভূঁইয়া সহ সাধারণ সম্পাদক এম ইলিয়াছ চৌধুরী, এড. দোলোয়ার হাসান নয়ন, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গোলাম কাদের হেলাল, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খায়রুল বশর বাসেক, কামাল উদ্দীন, ৩ নং ইউনিট আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল, মোঃ ইদ্রিস, হোছেন উল্লাহ্ রিপন, জামাল উদ্দীন, জাকির হোসেন খাঁন, হাফিজুর রহমান, মোঃ নোমান, ডা. ফারহান, মোঃ জাবেদ, আলতাফ হোসেন, আব্দুহান্নান কাইয়ুম শাহ্, রফিকুল ইসলাম হাজ্জাজ , আব্দুল কাইয়ুম ও বোরহান উদ্দীন আকিব।

উল্লেখ, গত ২৪ জুন সকাল সাড়ে ৯ টায় মরহুম আলহাজ্জ্ব মোঃ আবদুল মান্নান নিজ বাড়ির তিন তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে নগরীর প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণকারী আবদুল মান্নান পশ্চিম বাকলিয়া ডিসি রোডস্থ ভরা পুকুর পাড় এলাকার আমিন উল্লাহ’র বাপের বাড়ির মৃত আলহাজ্জ্ব মোঃ আবদুর রহিমের ছেলে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.