নগরীতে চোরাইকৃত স্বর্ণালংকার সহ এক নারী গ্রেপ্তার


চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে চোরাইকৃত ২ ভরি স্বর্ণালংকার উদ্ধারসহ মাবিয়া খাতুন (৩৭) নামের এক নারীকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। মঙ্গলবার ( ২৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কর্ণফুলি থানাধীন মইজ্যারটেক এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাবিয়া খাতুন আনোয়ারা বটতলী এলাকার আবদুল নবী ও সামুরা বেগমের মেয়ে এবং মাবিয়া বাসা বাড়িতে কাজের বুয়া হিসেবে কাজ করতেন বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাজিম উদ্দিন মজুমদার।

জানা যায়, গত ২১ মে উক্ত বাসা থেকে ২ ভরি ওজনের স্বর্ণের ১ টি গলার হার, ১ টি চেইন ও ২ জোড়া কানের দুল চুরি করে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গৃহকর্তা নাজমুল হাসান বাদী হয়ে কাজের বুয়া মাবিয়া খাতুনকে বিবাদী করে থানায় একটি মামলা দায়ের করেন যাহার মামলা নং- ১৭/১০৮।মামলা দায়েরের পর থেকে পুলিশ আসামীকে গ্রেফতারে মাঠে নামে। পরবর্তীতে ২৮ জুন পাঁচলাইশ মডেল থানার এসআই ইমাম হোসেন, এসআই দীপক দেওয়ান, এসআই লুৎফর রহমান সোহেল রানা ও সঙ্গীয় নারী কং/রনিতা বড়ুয়ার সমন্বয়ে একটি চৌকস টিম কর্ণফুলী থানা, সিএমপি ও চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় টানা ৬ ঘন্টা অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত আসামী মাবিয়া খাতুনকে কর্ণফুলি থানাধীন মইজ্যারটেক এলাকা হইতে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে আনোয়ারা থানাধীন চৌমুহনী এলাকা হইতে চোরাইকৃত স্বর্ণালঙ্কার ২ জোড়া স্বর্নের কানের দোল, ১ টি স্বর্ণের চেইন, ১ টি স্বর্ণের গলার হার উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে ওসি জানান, পাঁচলাইশ থানাধীন ও আর নিজাম রোডস্থ ৬নং রোডের মিম টাওয়ারের ৬ষ্ঠ তলায় নাজমুল হাসানের বাসায় বুয়ার কাজ করতেন মাবিয়া খাতুন। গত ২১ মে উক্ত বাসা থেকে ২ ভরি ওজনের স্বর্ণের ১ টি গলার হার, ১ টি চেইন ও ২ জোড়া কানের দুল চুরি করে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গৃহকর্তা নাজমুল হাসান বাদী হয়ে কাজের বুয়া মাবিয়া খাতুনকে বিবাদী করে থানায় একটি মামলা দায়ের করেন যাহার মামলা নং- ১৭/১০৮।মামলা দায়েরের পর থেকে পুলিশ আসামীকে গ্রেফতারে মাঠে নেমে মাবিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.