পবিত্র রমজানে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণে সিএমপি


নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমের সহযোগিতায় অসহায়দের মাঝে উপহার স্বরুপ ইফতার সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে নগরীর আগ্রাবাদ এক্সেস রোডস্থ আবদুল্লাহ কনভেনশন হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে এ ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।

ইফতার সামগ্রী বিতরণ কালে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক ও চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিংয়ের আহবায়ক এম এ মালেক, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শামসুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) আবদুল ওয়ারিশ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) তারেক আহমেদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন। আলোচনা শেষে ৫’শ অসহায় পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেন অতিথিরা।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.