চকরিয়ায় নিহত ছয় পরিবারের কাছে প্রধানমন্ত্রীর অনুদান হস্তান্তর


চকরিয়ায় ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার সড়ক দুর্ঘটনায় নিহত ছয় পরিবারের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৫ লক্ষ অনুদানের চেক হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ১১ টার ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড হাসিনা পাড়া সংলগ্ন মাঠে চেক হস্তান্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বিএ(অনার্স) এমএ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয় ভাই নিহত হওয়ায় মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুর মর্মাহত ও শোকাহত। প্রধানমন্ত্রী সাথে সাথে নিহত পরিবারের প্রতি খোজ নেন এবং তাদেরকে থাকার জায়গা ও বাড়ি নির্মাণ করে দেওয়ার জন্য নির্দেশ দেন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী নিহত ছয় পরিবারের জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, চকরিয়া সহকারী কমিশনার (ভুমি) রাহাত উজ জামান,কক্সবাজার সহকারী পুলিশ সুপার (চকরিয়া-পেকুয়া সার্কেল) তৌফিকুল ইসলাম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী, কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমর উদ্দিন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, ফাঁশিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারী মালুমঘাট সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয় ভাই নিহত হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.