আনোয়ারায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু


চট্টগ্রামের আনোয়ারায় ট্রলির ধাক্কায় আট বছরের এক শিশু মারা গেছে। মঙ্গলবার সকাল ১০টায় আনোয়ারা-বরকল সড়কের শোলকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মো. কাইয়ুম। সে উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের মো. কায়সারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে শিশুটি সড়ক পার হচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে নিয়ন্ত্রণহীন একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুদীক্ষা চৌধুরী বলেন, সকাল ১০টার পর আহত অবস্থায় কাইয়ুম নামে এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা ইসিজি করে দেখলাম শিশুটি মারা গেছে। পরে স্বজনরা শিশুটির মরদেহ নিয়ে যায়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.