আধুনিক হচ্ছে সাংবাদিকতার ধরন ও মাধ্যম: তপন চক্রবর্তী
দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের ডেপুটি এডিটর ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী বলেন, নতুনের কাছে হার মানতে হয়েছে পুরাতনকে। মেনে নিতে কষ্ট হলেও এটাই বাস্তবতা।
তথ্য প্রযুক্তির বিকাশে অনলাইন সাংবাদিকতা এখন হাতের মুঠোয়। বিশ্বজুড়ে সাংবাদিকতার ভবিষৎ হবে অনলাইনে। আধুনিক হচ্ছে সাংবাদিকতার ধরন ও মাধ্যম। অত্যাধুনিকতার যুগে পৃথিবীটাকে এখন বলা হয় বিশ্ব গ্রাম। তাই পাঠকের আস্থা অর্জন করেছে অনলাইন সংবাদ।
আজ ১৩ মার্চ (রবিবার) নগরীর ফয়’স লেকের সী ওয়ার্ল্ডে অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রাম নিউজ ও দৈনিক প্রিয় বাংলাদেশ পত্রিকার বর্ষপূর্তি, মিলনমেলা ও আনন্দ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিয় বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক আলী আহমেদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।
বিশেষ অতিথি ছিলেন বাংলা নিউজের ডেপুটি এডিটর তপন চক্রবর্তী, কেন্দ্রীয় যুবলীগ নেতা ও মানবাধিকার নেতা দেবাশীষ পাল দেবু, চট্টগ্রাম নিউজের নির্বাহী সম্পাদক মো. আবুল হাসান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আজাদ খান অভি।
আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম নিউজের প্রধান প্রতিবেদক জে জাহেদ, সাংবাদিক টিপু দাশগুপ্ত, সিনিয়র রিপোর্টার শাহাব উদ্দিন, সিনিয়র রিপোর্টার শাহরিয়ার মুনির জিসান, প্রিয় বাংলাদেশের সিনিয়র রিপোর্টার রাজীব মজুমদার খোকন, সাংবাদিক রোজী চৌধুরী, চট্টগ্রাম নিউজের স্টাফ রিপোর্টার সবুজ অরণ্য, চট্টগ্রাম নিউজের স্টাফ রিপোর্টার মো. মহিউদ্দিন, সাংবাদিক সমীরণ পাল, সাংবাদিক জয়নাল আবেদীন, চট্টগ্রাম নিউজের স্টাফ রিপোর্টার রিয়াদ হোসেন ও ফটো সাংবাদিক সৌরভ শুভ্র।
এছাড়াও চট্টগ্রাম নিউজ এবং দৈনিক প্রিয় বাংলাদেশ পরিবারের সকল সকল জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।