বর্তমান সময়ে চট্টগ্রাম নিউজের মত সংবাদ মাধ্যমের খুবই প্রয়োজন: যুবলীগ নেতা দেবু


কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেছেন, চট্টগ্রাম নিউজ খুললেই সরকারের উন্নয়ন অগ্রগতির সঠিক চিত্র পাওয়া যায়। বর্তমান সময়ে এমন সংবাদ মাধ্যমের খুবই প্রয়োজন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের উন্নয়ন অগ্রগতিতে অগ্রণী ভূমিকা রাখে।

বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি উন্নত মানবিক রাষ্ট্র গঠনের জন্য দিন রাত পরিশ্রম করেছে। প্রধানমন্ত্রীর এই অগ্রযাত্রায় সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য।

আজ ১৩ মার্চ নগরীর অন্যতম পর্যটন কেন্দ্র ‘ফয়স লেকের সী ওয়ার্ল্ডে চট্টগ্রাম নিউজ ও দৈনিক প্রিয় বাংলাদেশের বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে আনন্দ সম্মিলন ও মিলন মেলায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিয় বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক আলী আহমেদ শাহীনের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।

বিশেষ অতিথি ছিলেন বাংলা নিউজের ডেপুটি এডিটর তপন চক্রবর্তী, বিশিষ্ট ক্রীড়া সংগঠন, রাউজান উপজেলা আওয়ামী লীগের সদস্য সুমন দে, চট্টগ্রাম নিউজের নির্বাহী সম্পাদক মো. আবুল হাসান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আজাদ খান অভি।

আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম নিউজের প্রধান প্রতিবেদক জে জাহেদ, সাংবাদিক টিপু দাশগুপ্ত, সিনিয়র রিপোর্টার শাহাব উদ্দিন, সিনিয়র রিপোর্টার শাহরিয়ার মুনির জিসান, প্রিয় বাংলাদেশের সিনিয়র রিপোর্টার রাজীব মজুমদার খোকন, সাংবাদিক রোজী চৌধুরী, চট্টগ্রাম নিউজের স্টাফ রিপোর্টার সবুজ অরণ্য, চট্টগ্রাম নিউজের স্টাফ রিপোর্টার মো. মহিউদ্দিন, সাংবাদিক সমীরণ পাল, সাংবাদিক জয়নাল আবেদীন, চট্টগ্রাম নিউজের স্টাফ রিপোর্টার রিয়াদ হোসেন।

এছাড়াও চট্টগ্রাম নিউজ এবং দৈনিক প্রিয় বাংলাদেশ পরিবারের সকল সকল জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.