বাকলিয়ায় গণটিকাদান কার্যক্রম পরিদর্শনে ১৭নং ওয়ার্ড আহবায়ক


নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী’র নির্দেশনায় নগরীর ৪১টি ওয়ার্ডে গণটিকা কার্যক্রম ব্যবস্থা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডের কেন্দ্র গুলোতে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। এ কার্যক্রমে ১২ থেকে ১৮ বছর বয়সীদের, যাদের কোন সনদপত্র নেই তাদের জন্যও গণটিকার ব্যবস্থা করা হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নগরীর বাকলিয়া ডিসি রোডস্থ ক্রিস্টাল ভিউ স্কুল কেন্দ্রে এ গণটিকাদান কার্যক্রম পরিদর্শন করেন পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ আহবায়ক আলহাজ্জ্ব মোঃ ইউনুস কোম্পানি।

এসময় ইউনুস কোম্পানি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের জনগণকে স্বাস্থ্য সুরক্ষা লক্ষ্য ভ্যাকসিন প্রদানের মাধ্যমে যে কার্যক্রম পরিচালনা করছেন তা করোনা ভাইরাস প্রতিরোধের একটি বিশেষ কার্যক্রম। আমি বাকলিয়াবাসীর পক্ষ থেকে এ কার্যক্রম গ্রহণ করায় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাদের জন্মনিবন্ধন, জাতীয় পরিচয় পত্র নেই এবং বয়স ১২ থেকে ১৮ বছর বয়স তাদের মধ্যেও যে কেউ রেজিস্ট্রেশন ছাড়াই এ কার্যক্রমের আওতায় করোনা প্রতিরোধে টিকা নিতে পারবে। তাদের কোনও কাগজপত্র লাগবে না। পরিদর্শনকালে ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.