রোয়াংছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান জেলার রোয়াংছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

২৬ ফেব্রুয়ারি শনিবার সকাল ১২ টার দিকে রোয়াংছড়ি সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নয়াপাড়ার মংসিংশৈ মারমা (৪০) নামের একজনকে গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা।

স্থানীয় সুত্রে জানা যায় নিহত মংসিংশৈ মারমা(৪০) ১নং ওয়ার্ডের নয়াপাড়ার মৃত নিসামং মারমার ছেলে।

স্থানীয়দের দেয়া ভাস্য মতে নিজ বাড়ির পাশে গোসল করার সময় তাকে দুর্বত্তরা গুরি করে চলে যায়।

স্থানীয় সুত্র আরো জানায়, উক্ত ব্যাক্তি পুর্বে জেএসএস (মূল) দলের সদস্য ছিল। গত এক থেকে দেড় বছর আগে দল থেকে পালয়ন করে নিজ বাড়িতে স্বাভাবিক জীবন যাপন করছিল। পুনরায় দলে যোগদান করার জন্য জেএসএস (মূল)থেকে দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করে আসছিলো। তার পরিবার তাকে যেতে না দেওয়ায় আজ তাকে মেরে ফেলা হয় বলে জানা যায়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে যায়। তবে কে বা কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, দুর্বৃত্তরা দুপুর ১২টার দিকে বাড়ির পাশে মংসিংশৈ মার্মাকে গুলি করে পালিয়ে যায়। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি এখনো বলা যাচ্ছে না। তদন্ত শেষে জানা যাবে। লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.