রুমায় একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যা


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবা‌ন জেলার রুমা উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়ার ৭নম্বর ওয়া‌র্ডে পাড়াবাসীরা একই পরিবারের পাড়া প্রধাসহ ৫জনকে কু‌পি‌য়ে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

গতকাল (২৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টায় রুমা উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়ার ৭নম্বর ওয়া‌র্ডে এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন, আবু পাড়ার কারবারী ( পাড়া প্রধান) লংরুই ম্রো (৬৫) পিতা-মৃত ক্লং লাই ম্রো, নিহত লংরুই ম্রো (৬৫)’র,ছে‌লে রুংথুই ম্রো (৪২)। লেংরুং ম্রো (৩৮), ‌মেনওয়াই ম্রো (২৯) ও রিংরাও ম্রো (২৬)।

স্থানীয় সুত্রে জানাযায়, পাড়াবাসী‌দের সা‌থে নিহত কারবারী প‌রিবা‌রের ম‌ধ্যে জুম চাষের জন্য জঙ্গল কাটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চল‌ছিল। এ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে পাড়াবাসী‌দের সা‌থে তর্কাতর্কির এক পর্যা‌য়ে ঝগড়া বাধ‌লে পাড়াবাসীরা দেশীয় ধারা‌লো অস্ত্র নি‌য়ে কারবারী ও তার ছে‌লে‌দের উপর হামলা চালা‌লে ঘটনাস্থ‌লেই পাড়া কারবারী ও তার বড় ছে‌লে মারা যায়। এঘটনায় তার আরো তিন ছে‌লে গুরুত্বর আহত হয়।

এ‌বিষ‌য়ে বান্দরবান রুমার গ্যালিংগা ইউ‌পি চেয়ারম্যান মেনরত ম্রো ব‌লেন, পাড়াবাসীরা পাড়া কারবারী ও তার চার ছে‌লে‌কে কু‌পি‌য়ে‌ছে। এ‌তে পাড়া প্রধানসহ তার ৪ ছে‌লে মারা গে‌ছে ব‌লে শুনেছি। ঘটনাস্থলে নেটওয়ার্ক না থাকায় সঠিক ভাবে কিছু বলতে পারছিনা। তবে এখন ঘটনাস্থ‌লে যা‌চ্ছি।

রুমা থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কাশেম বলেন, পাড়াবাসীরা বাবা ছে‌লেসহ পাঁচ জনকে কুপিয়ে হত্যা করেছে ব‌লে খবর পে‌য়ে‌ছি। এখনো কিছুই বলতে পারছি না। ঘটনাস্থলের উদ্দেশ্যে পুলিশ রওনা দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪নং গ্যালেঙ্গ্যা ইউনিয়নের চেয়ারম্যান মেনরত ম্রো রুমা থানায় উপস্থিত হয়ে ঘটনায় জড়িত ৫ জনের নামে অভিযোগ করেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.