করোনা: চট্টগ্রামে শনাক্তের হার ২ দশমিক ৪২ শতাংশ


চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। এ সময়ের মধ্যে নতুন করে ৫২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৪২ শতাংশ।

শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৫টি ল্যাবে ২ হাজার ১৪৬টি নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৬ জন নগরীর বাসিন্দা। বাকি ১৬ জনের মধ্যে লোহাগাড়ার ১, বাঁশখালীর ২, চন্দনাইশের ২, বোয়ালখালীর ১, রাউজানের ১, হাটহাজারীর ৩, সন্দ্বীপের ১ ও মিরসরাইয়ের ৮ জন রয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৩১১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯১ হাজার ৮৬০ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.