নগরীর ৪১ ওয়ার্ডে গণটিকা প্রদান কার্যক্রম ২৬ ফেব্রুয়ারি


নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস (কোভিড-১৯) ও ওমিক্রন প্রতিরোধে জনগণ সুরক্ষিত থাকার লক্ষ্য আগামী ২৬ ফেব্রুয়ারি সারা দেশে এক কোটি ভ্যাকসিন প্রদানের কর্মসূচী ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে নগরীর ৪১টি ওয়ার্ডে বর্ণাঢ্য র‌্যালি সহ ট্রাক, সিএনজির মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী। 

কর্মসূচীর ঘোষণা অনুযায়ী জানা যায়, চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডের অস্থায়ী কেন্দ্রসমুহে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১২ বছর ও তর্দুদ্ধ সকল ব্যক্তি ১ম রোজ টিকা গ্রহণ করতে পারবে। যাদের এনআইডি কার্ড, জন্মনিবন্ধন ও পাসপোর্ট নাই তারাও ভ্যাকসিন গ্রহণ করতে পারবে। এতে করে যাতে কেউ ভ্যাকসিন গ্রহণ থেকে বাদ না যায় সেই লক্ষ্য এলাকার সচেতন সামাজিক ব্যক্তিদের ভাসমান, হতদরিদ্র শ্রমিক, হিজরা, ভিক্ষুকসহ সবাইকে টিকা কেন্দ্রে যাওয়ার সহায়তা প্রদান করার আহবান জানান মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এছাড়া ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের ফাইজার টিকা প্রদান করা হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, আন্দরকিল্লা ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, আলকরণ সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল, মোস্তফা হাকিম কলেজ উত্তর কাট্টলী, রহমানিয়া উচ্চ বিদ্যালয়, বন্দর হাসপাতাল হামজারবাগ, জিইসি কনভেনশন হল, অফিসার্স ক্লাব-নেভাল এভিনিউ, এম.এ আজিজ স্টেডিয়াম, রোজ গার্ডেন কমিউনিটি সেন্টার, পুরাতন চান্দগাও।

উদ্বোধন শেষে মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৪১টি ওয়ার্ডে প্রায় ২লাখ টিকা প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ গনটিকা কর্মসূচির আওতায় প্রতি ওয়ার্ডে সাড়ে চার হাজার নাগরিককে করোনা টিকা প্রদানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ৫টি টিকা কেন্দ্র থেকে এই কর্মসূচি চালানো হবো। ২৬ফেব্রুয়ারি গণটিকা কার্যক্রমে টিকা নিতে কোন রেজিস্ট্রেশন, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র লাগবেনা। নগরীতে স্থাপিত টিকা সেন্টারসমূহে শৃঙ্খলার সাথে টিকা গ্রহণ করতে মেয়র সকলের সহযোগিতা কামনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম।

কেএমরা/ পিবি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.