আ জ ম নাছিরের মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিনের মমতাময়ী মা ফাতেমা জোহরা বেগমের আত্মার মাগফেরাত কামনায় খতমে কুরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) বাদ আছর সিজেকেএস কনফারেন্স রুমে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ, সিজেকেএস’র সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মোঃ মশিউর রহমান চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক শাহাজাদা আলম, নির্বাহী সদস্য মোঃ শাহজাহান, দিদারুল আলম, সিজেকেএস’র কাউন্সিলর আখতারুজ্জামান, আনোয়ারুল ইসলাম, এনামুল হক, রায়হান উদ্দিন রুবেল,আলী হাসান রাজু, লুৎফুল করিম সোহেল, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, বীর মুক্তিযোদ্ধা সরোয়ার কামাল দুলু, বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, সমন্বয়কারী মোঃ হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকু, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সজিব, জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মশিউজ্জামান সিদ্দিকী পাভেল, সদস্য সচিব কামরুল হুদা পাভেল ও সদস্য পুলক বডুয়া।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.