অবসরপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার বড়ুয়ার পরলোকগমন


নিজস্ব প্রতিবেদকঃ বিআরটিসি’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও চরণদ্বীপ জ্ঞানাঙ্কুর বিহার পরিচালনা পরিষদের উপদেষ্টা দিলীপ কুমার বড়ুয়া (৭২)পরলোকগমন করেছেন। গতকাল ১২ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর একটি বেসরকারী ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। দিলীপ কুমার বড়ুয়া চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ বড়ুয়া পাড়া নিবাসী বিশিষ্ট চিকিৎসক প্রয়াত লোকনাথ বড়ুয়ার ১ম পুত্র। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস ও হৃদরোগসহ দুরারোগ্য ব্যাধিতে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে, ৪ ভাই, ৪ বোন, মেয়ের জামাতা, অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

রোববার ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় প্রয়াতের গ্রামের বাড়ি চরণদ্বীপ বড়ুয়া পাড়া সার্বজনীন শ্মশানে সৎকার/দাহকার্য সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে চরণদ্বীপ জ্ঞানাঙ্কুর বিহার পরিচালনা পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.