আনোয়ারায় স্বাধীন চেতনার প্রজন্ম ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ


আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বাধীন চেতনার প্রজন্ম ফাউন্ডেশন। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সোমবার (২৪ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

অনুষ্ঠানে সরকারের পাশাপাশি সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠির সহযোগিতায় সামাজিক সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
শীতবস্ত্র হাতে পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে শীতার্ত মানুষ। সুবিধাভোগীদের মধ্যে একজন নারী বলেন, এই শীতবস্ত্র পেয়ে খুবই উপকৃত হলাম।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠন উপদেষ্টা ও জাতীয় দৈনিক একুশে সংবাদের সহযোগী সম্পাদক সাংবাদিক এম.এ ছবুর, সভাপতি তানজিম নিজু, সাধারণ সম্পাদক আলাউদ্দীন খান, সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী, সহ- সম্পাদক মিনহাজ খাঁন, শিক্ষা ও উপবৃত্তি বিষয়ক সম্পাদক তারেকুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ হাসান, সমাজসেবা বিষয়ক সম্পাদক খালেদ মাহমুদ হাসান, সিনিয়র সদস্য মোঃ ইকবাল, সাংবাদিক রিয়াদ হোসেন, জাহিদ হৃদয় প্রমুখ।

করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সংগঠনের সদস্যরা আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের শীতার্তদের মধ্যে এই শীতবস্ত্র পৌঁছে দেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.