আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় ট্রলি চালক নিহত


রিয়াদ হোসেন, আনোয়ারা: চট্টগ্রামের আনোয়ারায় ট্রাকের সাথে ট্রলির মুখোমুখি সংঘর্ষে মোঃ তৌহিদ (২২) নামে ট্রলি চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) ৩টার দিকে আনোয়ারা-বরকল পিএবি সড়কের বিলপুর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহত তৌহিদ উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী গ্রামের ১নং ওয়ার্ডের আব্দুল করিমের ছেলে।

স্থানীয়রা জানায়, বিকাল ৩টা সময় হঠাৎ করে পূর্বদিক থেকে আসা ট্রাক ও ট্রলি গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ট্রলি চালকের মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুদীক্ষা চৌধুরী জানান, তিনটা দিকে সড়ক দুর্ঘটনায় আহত হওয়া রক্তাক্ত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছিলো। তার পা ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে অতিরিক্ত রক্তকরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.