স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের প্রামাণ্যচিত্র ও আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদকঃ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে জেলা প্রশাসন চট্টগ্রাম কর্তৃক মাসব্যাপী অনুষ্ঠানমালার আয়োজনে দ্বিতীয় দিনে চলচ্চিত্র প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সম্মাননা, সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ শেখ রাসেল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রখ্যাত প্রামাণ্যচিত্র নির্মাতা কাওসার চৌধুরী নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র ‘বধ্যভূমিতে একদিন’ এর প্রদর্শনীর আয়ােজন করা হয়েছে। ‘বধ্যভূমিতে এক দিন’ ছবিতে শত শত অসহনীয় রাত ও দিনের কথা আছে। ছবির প্রথম থেকে শেষ পর্যন্ত রক্তের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে রক্তগোলাপের পাপড়ি। এক নৌকায় বসে বুড়িগঙ্গা নদীর জলে এই পাপড়ি ছড়িয়ে দিয়েছেন পাকিস্তানিদের নৃশংসতার প্রত্যক্ষ স্বাক্ষী কবি নির্মলেন্দু গুণ।

প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী ও আলােচনা অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মােহাম্মদ মমিনুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে আলােচক হিসেবে উপস্থিত ছিলেন ‘বধ্যভূমিতে একদিন’ এর নির্মাতা কাওসার চৌধুরী ও বাংলাদেশ ইতিহাস সম্মিলনী কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি মুহাম্মদ শামসুল হক এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুমনী আক্তার, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.