জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী

বীর মুক্তিযোদ্ধা তাহের উদ্দিনের স্মরণ সভায় বক্তারা


নিজস্ব প্রতিবেদকঃ বাকলিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম তাহের উদ্দিন এর ২১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর চকবাজারস্থ কে বি আমান আলী রোডের মরহুমের বাড়ির মাঠ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা তাহের উদ্দিন স্মৃতি সংসদ আয়োজিত এ দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন আহমেদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম।

বীর মুক্তিযোদ্ধা তাহের উদ্দিন স্মৃতি সংসদ বাকলিয়া থানা কমিটির আহবায়ক ও ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সদস্য জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সফর আলী, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্জ্ব মোঃ ইউনুস কোম্পানি, ৬ নং পূর্ব শোলক বহরের দপ্তর সম্পাদক মোঃ কুতুবউদ্দিন, মহানগর ছাত্রলীগের উপ আইন বিষয়ক সম্পাদক মনির উদ্দিন। উপস্থিত ছিলেন, বাকলিয়া থানা কমিটির সদস্য ও ওয়ার্ড সদস্য মোক্তার হোসেন লিটন, ওয়ার্ড সদস্য মাসুদ করিম টিটু, তারেক সুলতান, সরোয়ার উদ্দিন, মোঃ ইকবাল হোসেন, মোঃ সাগর আলী, ৩নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি সারোয়ার আলম ভূঁইয়া, ১নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক মোঃ হারুন, মোঃ জামাল উদ্দিন সহ ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

সভায় আলোচকরা মরহুম তাহের উদ্দিনের কর্মময় জীবনের নানাদিক আলোকপাত ও স্মৃতিচারণ করেন এবং বাকলিয়ায় আওয়ামী লীগের জন্য যে অবদান তিনি রেখে গেছে তা তুলে ধরেন। এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতোনা। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে আওয়ামী লীগ। জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী। ঠিক তেমনি বীর মুক্তিযোদ্ধা তাহের উদ্দিনের জন্ম না হলে বাকলিয়ায় আওয়ামী লীগের জন্ম হতোনা। তাহের উদ্দিন ছিলেন সত্যিকারের একজন দেশপ্রেমিক মুজিব আদর্শের সৈনিক। সভায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড়মিয়া জামে মসজিদের খতিব মাওলানা আখতার হোসেন ফারুকী।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.