চট্টগ্রাম নগরীতে ধর্ষণের অভিযোগে আটক ১


নগরীতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মোঃ জুয়েল প্রকাশ ঝুটন (২৩) নামের একজনকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ। সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ জুয়েল প্রকাশ ঝুটন কুমিল্লা জেলার, রামচন্দ্র পুর থানার, সোনাকান্দা গ্রামের, ভাঙ্গুরা বাজার এলাকার, আলম বেপারী বাড়ীর মোঃ মুসলিম মিয়ার ছেলে। বর্তমানে বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকার মনসুর কলোনী ২নং বাসা চট্টগ্রাম।

জানা যায়, ২১ নভেম্বর আনুমানিক বিকাল ৫.১০ মিনিটের সময় বাকলিয়া থানাধীন তক্তারপুলের মনসুর কলোনীর এক বাসায় এক কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে মোঃ জুয়েল প্রকাশ ঝুটন। এই সংক্রান্তে কিশোরীর অভিভাবক বাদী হয়ে থানায় অভিযোগ করিলে অভিযোগের ভিত্তিতে বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। পরবর্তীতে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল কালাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় থানা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ জুয়েল প্রকাশ ঝুটন (২৩) কে গ্রেফতার করেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.