নগরীতে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ১
নগরীতে গাঁজা ও ইয়াবা নিয়ে অবস্থান কালে মো. রহিম বাদশাহ (৩৮) নামের একজনকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। রোববার (২১ নভেম্বর) রাতে রাজাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪’শ পুরিয়া গাঁজা ও ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকমত রহিম বাদশাহ কুমিল্লা জেলার হোমনা থানার নায়াকান্দি এলাকার মৃত হাকিমের ছেলে বলে জানা যায়।
গ্রেফতারের বিষয় নিশ্চিত করে
বাকলিয়া থানার উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বলেন, এক ব্যক্তি
রাজারখালী এলাকায় খুচরায় গাঁজা ও ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে রহিম বাদশা নামের এক যুবকে আটক করা করে। পরে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ৪’শ পুরিয়া গাঁজা ও ১০ পিস ইয়াবা জব্দ করি।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।