সিএমপি’র ৫ দিন ব্যাপী তদন্ত মান উন্নয়ন প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দক্ষিণ বিভাগের উদ্যোগে ৫ দিন ব্যাপী তদন্ত মান উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষন কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। গত ৬ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত ৬ জন পিএসআই ও ১৫ জন সাব ইন্সপেক্টরদের ৫ দিন ব্যাপী এ তদন্ত মান উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।
বিজ্ঞপ্তিতে জানা যায়, প্রশিক্ষণে আধুনিক তদন্ত কার্যক্রম সম্পর্কে বাস্তব এবং প্রায়োগিক ধারণা প্রদান করা হয়। এছাড়াও প্রশিক্ষনার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সংঘটিত অপরাধ দমনের উপায় এবং একই মাধ্যম ব্যবহার করে সংঘটিত অপরাধ এবং অপরাধীদের সনাক্তকরণের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এসময় সিএমপি কমিশনার প্রশিক্ষণার্থীদের এরূপ প্রশিক্ষণ তদন্তকার্যে সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন। এছাড়াও প্রশিক্ষণার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে আহ্বান জানান এবং তিনি এরূপ প্রশিক্ষণ আয়োজনের জন্য দক্ষিণ বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সিএমপি’র উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগন।