নাইক্ষ্যংছড়ি ২ ইউনিয়নে নৌকার বিজয়


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ও দোছড়ি এ দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী বিজয় হয়েছেন।

উপজেলার বাইশারী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মোঃ আলম কোম্পানি এবং দোছড়ি ইউনিয়নে মোঃ ইমরান বিজয় লাভ করেছেন।

১১ নভেম্বর বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচন চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকল ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। ভোট কেন্দ্রে সকলের উপস্থিতিতে সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

দৌছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইমরান ২০২৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৪০ ভোট।

অপরদিকে উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলম কোম্পানি ৫২০০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম বাহাদুর আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৫০ ভোট।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.