জেল হত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের আলোচনা সভা
আগামীকাল ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টি স্মরণের মধ্যে দিয়ে এক আলোচনা সভার আয়োজন করেছেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা। মঙ্গলবার (২ নভেম্বর) বিকাল ৪টায় নগরীর মোমিন রোডস্থ সংগঠনের নিজ কার্যালয়ে দিবসটি উপলক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, পচাঁত্তরের পনেরই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি। পনেরই আগষ্টের নির্মম হত্যাকান্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে পনেরই আগস্টের পর এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
জাতি আগামীকাল বুধবার মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও জাতীয় চার নেতাকে যথাযথ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। সংগঠনের প্রতিষ্ঠাতা ডা. আর কে রুবেলের সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক কে এম রাজীব এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অনুপ পালিত রাসু, নন্দন পুরোহিত, ডা. এস এম কামরুজ্জামান, ডা. ইমতিয়াজ উদ্দিন, ডা. মুজিবুল হক চৌধুরী, মৃনাল কান্তি দাশ, গিয়াস উদ্দিন ও বাদশা মিয়া। এসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন।