বান্দরবানে ইয়াবসহ আটক ২
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবান জেলার চলমান মাদক চোরাচালান ও বিক্রয় প্রতিরোধ রোধে চলমান মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বান্দরবান এর সহকারী পরিচালক মোঃ বাবুল সরকার এর সার্বিক নির্দেশনা অনুযায়ী, পরিদর্শক মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বান্দরবান জেলা কার্যালয়ের সূত্রে জানানো হয় ২ নভেম্বরে
বান্দরবান সদর থানাধীন দুই নং কুহালং ইউনিয়নের এক নং ওয়ার্ডের আমতলী বাজারস্ত ক্রাউন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে হতে মোঃ রাসেল নামে ১জন মাদক ব্যাবসায়িকে ১হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত ব্যাক্তি কক্সবাজার জেলার টেকনাফ সদরের নতুন পল্লান পাড়ার বাসিন্দা বলে সূত্রে জানানো হয়।
এদিকে অপর আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে একই এলাকা হতে মোঃ কামাল (৪০) নামে আরেকজন মাদক ব্যাবসায়ি কে গ্রেফতার করা হয়।
তার কাছ হতে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
DNC বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বাবুল সরকার জানান, পৃথক অভিযানে আমাদের বিশেষ টিম ২ জন ইয়াবা ব্যবসায়িকে গ্রেফতার করেছে পরবর্তীতে বান্দরবান সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী পৃথক পৃথক দুটি মামলা দায়ের এর ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।