বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িকতার স্থান নেইঃ বক্তারা


নিজস্ব প্রতিবেদকঃ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারী দুর্বৃত্তদের রুখে দাঁড়ানোর লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা করেছেন চকবাজার থানা আওয়ামী লীগ। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকাল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর পক্ষে সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্তের উদ্যােগে   নগরীর কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে  এ সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন,
এদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মানুষ। তাই বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িকতার স্থান নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারী দুর্বৃত্তদের রুখে দিতে হবে। এদেশে যারা সংখ্যালঘুদের বাড়িতে, মঠ মন্দিরে, পূজা মন্ডপে হামলা চালায়, আগুন দেয়, এরা মানুষ হতে পারে না। তারা সন্ত্রাসী। আমাদের মনে রাখতে হবে সন্ত্রাসীদের কোনো দল ও ধর্ম নেই। তাই সাম্প্রদায়িক, সন্ত্রাসীদের রুখে দিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সব সময় প্রস্তুত রয়েছে। বাংলাদেশ অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন এবং আগামীতেও যাবেন। কিন্তু কুচক্রীমহল সেই শান্তি বিনষ্ট করতে চায়। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবউদ্দিন আহমেদ চৌধুরী, সহসভাপতি সিরাজুর রহমান, সাধারণ সম্পাদক আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রতন ভট্টাচার্য, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সমশের নেওয়াজ রনি, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ৩নং ইউনিটের সভাপতি সারোয়ার আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা, মোঃ ইকবাল হোসেন, মোঃ সাগর আলী, মোঃ জামাল উদ্দিন সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.