চট্টগ্রামে এল ফাইজারের ১৮ হাজার ৭শ ডোজ টিকা
চট্টগ্রামের এসে পৌঁছেছে ফাইজারের আরও ১৮ হাজার ৭ শত ২০ ডোজ ভ্যাকসিন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত ৯টায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছে টিকাসমূহ।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
তিনি বলেন, রাত ৯ টায় চট্টগ্রামে এসে পৌঁছে ১৮ হাজার ৭ শত ২০ ডোজ ফাইজার ভ্যাকসিন। আমি নিজেই উপস্থিত থেকে টিকাগুলো গ্রহণ করি।